একজনকে জেল ও জরিমানা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে নকল কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১২ সিপিসি-৩ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া বিপুল পরিমাণ নকল পণ্যসহ মো. তোফাজ্জল হোসেন (৬৫) নামে কারখানার মালিককে গ্রেফতার করা হয়। এ সময় তাকে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বংশাই রোডের ত্রিমোহন সেলু ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা সদর ও পৌরসভার মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ কেমিক্যাল কারখানা গড়ে উঠায় এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।