বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলার হাটবাজারে দেশি মাছের সরবরাহ বাড়ায় কমে গেছে মাছের দাম। ফলে অনেক সস্তায় বিক্রি হচ্ছে দেশি মাছ। সোমবার বিরামপুরের বিভিন্ন মাছের বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাছ বিক্রেতারা জানান, এ সময় বিরামপুর উপজেলার খাল, বিল, জলাশয়ে বিভিন্ন প্রজাতির অনেক মাছ পাওয়া যাচ্ছে। নিজের চাহিদা মিটিয়ে বাড়তি মাছ বাজারে নিয়ে আসছেন। বাজারে এখন দেশি প্রজাতির সিং, মাগুর মাছ ২০০ থেকে ৩০০, কৈ ১৫০ থেকে ২০০, টেংরা ও শৌল মাছ ২৫০ থেকে ৩০০, চিংড়ি ৩০০, টাকি মাছ ৬০ টাকা এবং অন্যান্য ছোট মাছ ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।