গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ বিদ্যুিবহীন সিরিয়া

সিরিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা দেশ। রবিবার রাতে এ বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে সিরীয় সরকার। সোমবার অন্তত দুই জন মন্ত্রীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে।

সিরিয়ার বিদ্যুত্মন্ত্রী মোহাম্মদ খারবোতলিকে উদ্ধৃত করে সানা তাদের প্রতিবেদনে লিখেছে, দামেস্ক এলাকায় পাইপলাইনে বিস্ফোরণের কারণে গোটা সিরিয়ায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আল দুমায়ের ও আদ্রায়ের মধ্যবর্তী এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। সেখানে স্থাপিত দুইটি পাওয়ার স্টেশনে গ্যাস সরবরাহও কমে এসেছে। কয়েকটি পাওয়ার স্টেশনে ক্রমান্বয়ে পুনঃসংযোগ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে। সোমবার ভোর থেকে কয়েকটি প্রদেশে বিদ্যুত্ সংযোগ চালু হচ্ছে। জ্বালানি মন্ত্রী আলি ঘানেম বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় সিরিয়ায় গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনে বিস্ফোরণের কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। ৩৬ ইঞ্চির এ পাইপ দিয়ে দেশের দক্ষিণের তিনটি বিদ্যুত্ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। সিরিয়ার অন্যতম আরব গ্যাস পাইপলাইনে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর পুরো দেশ বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়েছে। এই বিস্ফোরণের পর কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাতের ঐ বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ করেছে সানা। এতে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে অন্য ছবিতে দেখা যায়, গ্যাস পাইপলাইনের বিশাল অংশ উড়ে গেছে । দামেস্কের বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা সোমবার ঘুম থেকে উঠে দেখেছেন বিদ্যুত্ নেই।