আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের দহ ইয়াক জেলা কার্যালয় লক্ষ্য করে সোমবার ভোরে তালেবান আত্মঘাতী গাড়িবোমা হামলায় জাতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য নিহত এবং অপর ছয় জন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছে। খবর এএফপির
মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা সিনহুয়াকে বলেন, ‘তালেবান জঙ্গিরা ভোর হওয়ার আগে বিভিন্ন অবস্থান থেকে দহ ইয়াকের নিরাপত্তা চৌকিতে হামলা করে। তারা জেলার প্রধান কার্যালয়ে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।’ কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ অব্যাহত থাকার পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের বিতাড়িত করতে সক্ষম হয়। হামলায় লক্ষ্যস্থলের আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত’ হয়েছে।