স্পোর্টস রিপোর্টার
আগের দিনই পাকিস্তানের ফলোঅন নিশ্চিত হয়েছিল। ১৪১ রানে অপরাজিত অধিনায়ক আজহার আলী ইনিংস শুরু করার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু আলোক স্বল্পতায় আগের দিন আর খেলা হয়নি। গতকাল দুই নিয়মিত ওপেনার পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করেন। প্রায় এক সেশন ব্যাটও করে ফেলেন তারা। কিন্তু বৃষ্টিতে থেমেছে তাদের লড়াই। বৃষ্টির পর এই রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ৪৩ রান করেছে পাকিস্তান।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়। আজহার একাই ১৪১ রান করেন। এরপর গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে পাকিস্তান।
শান মাসুদ ও আবিদ আলী ভালো শুরু করেন। তারা বিনা উইকেটে ৪১ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।