কোহলির দলে আস্থা গাভাস্কারের

বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান দলটাই ইতিহাসের সেরা ভারতীয় টেস্ট দল। দাবি করলেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার বিশ্বাস, ভারসাম্য, সামর্থ্য, দক্ষতা, মানসিক দিক থেকে এই দলটি সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল। এর চেয়ে ভালো ভারত টেস্ট দল ভাবা যায় না। এই দলের যে কোনো মাঠে জেতার বোলিং আক্রমণ রয়েছে। তাদের কন্ডিশনের কোনো সহায়তার দরকার নেই। তারা যে কোনো মাঠে জিততে পারে। কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে ভারতের এমন একটি বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আছে, যা খুবই জরুরি। কথায় বলে, যদি ২০ উইকেট নেওয়া না যায়, তাহলে টেস্ট ম্যাচ জেতা যায় না। নিজেদের চেয়ে এক রান কমে হলেও অস্ট্রেলিয়ার ২০ উইকেট নেওয়ার বোলিং আক্রমণ আছে আমাদের।’