প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেট প্যাকেজ প্রদান প্রসঙ্গে

বাংলাদেশের উচ্চশিক্ষায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মহামারির কারণে দেশের সার্বিক শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে  দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। সেজন্য প্রত্যেক মাসে শিক্ষার্থীদের অনেক টাকার ইন্টারনেটের প্যাকেজ কিনতে হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্চমধ্যবিত্ত যেমন আছে তেমনি বেশিরভাগ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত। যার কারণে টিউশন ফির পাশাপাশি ইন্টারনেটের প্যাকেজ বাবদ ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। যার কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সুলভ মূল্যে অথবা বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ প্রদান করা জরুরি হয়ে পড়েছে। সেজন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে।

আবদুল্ল­াহ আল নোমান

শিক্ষার্থী,

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা