নেক্সট-জেনএগ্রি-ট্রেসার কার্যক্রম চালু করেছে এসডিএস এবং ডাটা সফট

 ‘ইকোলোজিক্যাল ফার্মিং পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে চরাঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ’ প্রকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর সঙ্গে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড (ডাটা সফট) একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংস্থাটি বাংলাদেশে স্থানীয় কৃষি উদ্যোক্তাদের আইওটি (ইন্টারনেট অব থিংস) ভিত্তিক কৃষিপ্রযুক্তি বৃদ্ধিতে সহযোগিতা করবে। ভার্চুয়াল বৈঠকে ডাটা সফটের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ চৌধুরী এবং এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম চুক্তিতে স্বাক্ষর করেন। ডাটা সফটের সিওও মনজুর মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। —প্রেস বিজ্ঞপ্তি