তদন্ত কমিটির সদস্যদের দেখে নেওয়ার হুমকি সহকারী রেজিস্ট্রারের

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

কম্পিউটার চুরি

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম হিরা। তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ায় তিনি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন কমিটির একাধিক শিক্ষককে।

এ সংক্রান্ত কিছু ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম হিরা অনেককে হুমকি দিচ্ছেন এবং তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। জানা যায়, সে সময়ে তদন্ত কমিটির শিক্ষকরা ওখানে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মো. নজরুল ইসলাম হিরা বলেন, আমি তদন্ত কমিটির কাউকে কখনোই হুমকি দেইনি বরং কম্পিউটার চোর ধরার ক্ষেত্রে আমি সবচেয়ে সক্রিয় থেকেছি এবং পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার পরও আমাকে তদন্ত কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।