শামীম আহসান ইতালিতে নতুন রাষ্ট্রদূত

ইত্তেফাক রিপোর্ট

ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. শামীম আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শামীম আহসান ১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি কুয়েত, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার ও ইউরোপ ডেস্কে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাদার কূটনীতিক শামীম আহসান নিরপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সমাপ্ত করেন। তিনি কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দুইটি বই রচনা করেন। শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।