শোকাবহ আগস্ট উপলক্ষ্যে গতকাল রাজধানীর জুরাইনে ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আলমবাগ ১ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহম্মেদ মন্নাফী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. মাসুদ। —প্রেস বিজ্ঞপ্তি