নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মা ও ছেলেকে গলাকেটে খুন করা হয়েছে। গতকাল সোমবার রাতে রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। মা ও ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে। একটি টিনশেডের ঘরে মা ও ছেলে বসবাস করতেন। মহিলা স্বামী পরিত্যক্তা। কেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা জানান চেষ্টা করছি।
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান। তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি।