দেশের বৃহত্ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের অন্যতম পরিচালক শেখ মোমিন উদ্দিন মারা গেছেন। গতকাল সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানী মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি বৃদ্ধা মা, দুই স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, শেখ মোমিন উদ্দীন গত ১৪ আগস্ট রাতে করোনা আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তিনি আগে থেকে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষায় প্রথমে তার পজিটিভ আসে। তবে চিকিত্সাধীন অবস্থায় পরের পরীক্ষায় নেগেটিভ এসেছিল।