পররাষ্ট্রসচিবের সফর নিয়ে কিছু গণমাধ্যম ধারণাপ্রসূত খবর প্রকাশ করেছে

ঢাকায় ভারতীয় হাইকমিশন বলেছে, সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফর নিয়ে কিছু সংবাদমাধ্যম অসত্ উদ্দেশ্যপ্রণোদিত, অযথার্থ তথ্য এবং ধারণাপ্রসূত খবর প্রকাশ করেছে। এক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে কম বুঝে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ধরনের অশুভ প্রচেষ্টা খুবই অনিষ্টকর এবং বিভ্রান্তিকর। গত ১৮-১৯ পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর ছিল দুই ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় যোগাযোগ ও সংযুক্তির অংশ। গতকাল ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলা হয়েছে।