নাভালনিকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে: জার্মান হাসপাতাল

  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে জার্মানির বার্লিনে অবস্থিত চ্যারিটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে।  সোমবার হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি বলা হয়। 

  বিবৃতিতে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্ত প্রমাণ থেকে ইঙ্গিত মিলেছে যে, কোলিনেস্টেরাস-বিরোধী গোত্রের একটি রাসায়নিক পদার্থ দিয়ে তাকে বিষপ্রয়োগ করা হয়েছে। যদিও রাশিয়ার চিকিৎসকরা বলেছিলেন যে , তার ভেতর এমন কোনো পদার্থ পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার ওমস্ক থেকে মস্কোতে যাওয়ার সময় একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। বিমানে উঠার আগে তিনি একটি ক্যাফেতে চা পান করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাভালনির টিম সন্দেহ করছে ওই চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। রাশিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বার্লিনে নিয়ে যাওয়া হয়। শনিবার থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। 

ইত্তেফাক/এআর