কুমিরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা, ভিডিও ভাইরাল

সম্প্রতি কুমিরকে গিলে খেতে দেখা গিয়ে অ্যানাকোন্ডাকে। ব্রাজিলের পন্টা নেগ্রোতে ৭ অগাস্টে করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এটাও দেখা গিয়েছে স্থানীয়রা সেই কুমিরকে বাঁচাতে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন।

সেদিনের ঘটনার পর ডার্নান্ডো রেইস বলেছেন, ‘বাড়ি ফেরার পথে এই ঘটনা আমার চোখে পড়ে। দেখি অন্যরা ওই দুই সরীসৃপকে পৃথক করার চেষ্টা করছে।’

সর্পবিদদের দাবি, ‘ছয় ফুট উচ্চতা ছিল এই অ্যানাকোন্ডার।’

এই ভিডিও বেশ ভাইরাল। পরিবেশ ও বন্যপ্রাণপ্রেমীরা বরং স্থানীয়দের দোষারোপে ব্যস্ত। তাদের উচিত হয়নি ওই অ্যানাকোন্ডার মুখের গ্রাস কেড়ে নেওয়া এমনটাই দাবি নেটিজেনদের।

ইত্তেফাক/বিএএফ