চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু 

নীলফামারীর জলঢাকায় চলন্ত নৈশকোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম নয়ন (২৭)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টায় ডিমলা থেকে ছেড়ে আসা সাকিল ক্লাসিক নামে কোচটি ঢাকা যাওয়ার পথে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের বিজলীর ডাঙ্গা নামক এলাকায় হেলপার নয়ন চলন্ত বাস থেকে পড়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়দের ধাওয়ার মুখে কোচটি জলঢাকা বাসস্টান্ড চত্বরে রেখে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনায় কবলিত কোচটিকে জব্দ করে লাশ থানায় নিয়ে আসে। 

ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ