করোনার মহামারিতে এবার হংকংয়ের জন্য নতুন সংকেত দিল গবেষকরা। তারা বলছেন, দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তার দেহে আবারো ভাইরাসটি সংক্রমিত করেছে।
মাইক্রোবায়োলজিস্ট কেলভিন কাই-ওয়াং জানিয়েছেন, গত মার্চে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ওই ব্যক্তি। এরপর সুস্থ অবস্থায় স্পেন সফরে যান তিনি। আগস্টের মাঝামাঝি সেখান থেকে ফিরে আসেন এবং তার শরীরে কোভিডের উপসর্গ ধরা পড়ে।
তিনি আরও বলেন, প্রথমবার যখন ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছিলেন তখন তার মৃদু উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু এ বার তার কোনও উপসর্গই ধরা পড়েনি। হংকং বিমানবন্দরে স্ক্রিনিং টেস্টের সময়ই জানা যায় ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত।
কাই-ওয়াং জানিয়েছেন, একই ব্যক্তি দ্বিতীয় বার কী ভাবে আক্রান্ত হলেন তা নিশ্চিত হতে তার জিনের পরীক্ষা করা হয়। এর থেকে স্পষ্ট যে অনেক মানুষের দেহে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হচ্ছে না। জানি না, এর ফলে কত মানুষ পুনরায় কোভিড আক্রান্ত হবেন!
আরও পড়ুন: বাইডেনের দল ভোট চুরি করতে পারে, দাবি ট্রাম্পের
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন প্রধান জেসি গুডম্যান এই বক্তব্যের সমর্থন করে বলেছেন, আমরা জানিই যে পুনরায় সংক্রমণের একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু সে ক্ষেত্রে রোগীর দেহের প্রতিরোধ ক্ষমতা তাঁকে পুনরায় সংক্রমণের হাত থেকে বাঁচাতে পারে। তবে যদি সাধারণ কোনও সংক্রমণেই প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তা হলে প্রতিষেধকও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেই সংক্রমণের কাছে।
ইত্তেফাক/আরআই