গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। মঙ্গলবার বিকেল ৩টায় জাতির পিতার সমাধিতে পৌঁছে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিলারা আহম্মেদ সাবেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মকর্তা, হাফিজুর রশিদ তারিক সাবেক দপ্তর সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, বি,এম গোলাম কাদের সভাপতি প্রেসক্লাব টুঙ্গিপাড়া, আসমা আক্তার ভাইস চেয়ারম্যান ভাণ্ডারিয়া উপজেলা, শেখ তোজাম্মেল হক টুটুল সাবেক সভাপতি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, জহির উদ্দিন অন্তু সদস্য সচিব জাতীয় ছাত্র সমাজ ভাণ্ডারিয়া উপজেলা, আতিক জামান খোকন দৈনিক ইত্তেফাক সম্পাদকের ব্যক্তিগত কর্মকর্তা, এস এম বিপুল ইসলাম দপ্তর সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : মা-মেয়েকে নির্যাতন: চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
ইত্তেফাক/ইউবি