৮ লাখ শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা কোম্পানিটির           ৮ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির এই উদ্যোক্তা হলেন আব্দুস                সালাম। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এই ঘোষণা দেন। ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার থেকে তিনি তার ঘোষণা দেওয়া শেয়ার কিনবেন। ডিএসইর তথ্য অনুযায়ী, ৯২৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ৯২ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ৯০৩টি। এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৮৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৮৫ শতাংশ আছে। আর বিদেশিদের কাছে আছে  দশমিক ৫৮ শতাংশ।