সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র সেম্বকর্প নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেম্বকর্প নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার নাজমুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।