ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ম্যুরালটি উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।