পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় বন্যপাখি সুরক্ষা ও পাখির অভয়াশ্রয় গড়ে তোলার লক্ষ্যে উপজেলা চত্বরের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পাখি রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও তাদের আবাসস্থল সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি এ কার্যক্রম চালায়। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরের বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ২৫টি মাটির পাত্র স্থাপন করে তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।