কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। তার নাম মো. আব্দুল হালিম (৪৪)। এ সময় তার কাছ থেকে ছয়টি নিষিদ্ধ উগ্রবাদী বই, সাতটি বুকলেট, ১২টি লিফলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, আব্দুল হালিম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করতো, বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য সমমনা লোকদের দাওয়াত করতো। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।