জুড়ীতে টিলা কাটায় দুই জনকে জরিমানা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

জুড়ীতে টিলা কাটার দায়ে নাছিমা বেগম ও বাবুল মিয়া নামে দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম। তিনি বলেন, টিলা কেটে মাটি নেওয়ায় টিলাটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বৃষ্টিতে অল্প অল্প করে টিলাটি ধসে পড়বে। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই জনকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে টিলা না কাটার জন্য সতর্ক করা হয়েছে।