তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় করোনার উপসর্গ নিয়ে ঈমান আলী (৯০) ও প্রশান্ত নাথ (৪০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে অন্তত ৮১ জন মারা গেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।