সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, (সিরাজগঞ্জ, ইউনিট-৪) এর উদ্যোগে বিদ্যুেকন্দ্রের আশপাশের ১২টি গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম করছে বিদ্যুেকন্দ্র কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সেম্বকর্পের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাজমুল আহসান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বুধবারও একই স্থানে ত্রাণ বিতরণ করা হবে।

উল্লেখ্য, সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিঙ্গাপুরের সেম্বকর্প ইউটিলিটিস প্রাইভেট লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জে ৪১৪ মেগাওয়াটের একটি ডুয়েল ফুয়েল বিদ্যুেকন্দ্র নির্মাণ করে ২০১৯ সালের এপ্রিল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহ করছে।—প্রেস বিজ্ঞপ্তি