সাবেক পুলিশ পরিদর্শক হামিদুল হকের ২ বছর কারাদণ্ডাদেশ

দুদকের মামলায় ফেনীর সাবেক পুলিশ পরিদর্শক হামিদুল হককে দুবছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে এ মামলা করে।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হামিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি হামিদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।বাসস

ইত্তেফাক/কেকে