নতুন সঙ্গী পেল  নিঃসঙ্গ জলহস্তি

রংপুর চিড়িয়াখানায় নিঃসঙ্গ জলহস্তিটির জন্য নতুন একটি সঙ্গী নিয়ে আসা হয়েছে। এখন চিড়িয়াখানায় জলহস্তির সংখ্যা দাঁড়ালো এক জোড়া। তবে আরো একটি জলহস্তি আনার প্রক্রিয়া চলছে বলে জানান রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনায় চিড়িয়াখানা বন্ধ থাকায় দর্শনার্থীরা আপাতত জলহস্তিটি দেখতে পারছেন না। 

চিড়িয়াখানার কর্মচারী বাদল রহমান জানান, গত বুধবার জলহস্তিটিকে ঢাকা চিড়িয়াখানা থেকে রংপুরে আনা হয়। ২০১৪ সালে ঢাকা চিড়িয়াখানায় এই জলহস্তির জন্ম। এতদিন জলহস্তিটি ঢাকা চিড়িয়াখানায় ছিল। এর অপর সঙ্গীটিকে আনার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন : চাঁদপুরে বরখাস্ত উপজেলা চেয়ারম্যান কারাগারে 

বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩২ প্রজাতির মোট ২১৬টি প্রাণি রয়েছে। এর মধ্যে দুটি সিংহ, একটি বাঘ, দুটি জলহস্তি, হরিণ ৬৯টি, দুটি  অজগর সাপ, ইমু তিনটি, উটপাখি একটিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি রয়েছে।  করোনার কারণে গত ৮ মার্চ থেকে রংপুর চিড়িয়াখানা বন্ধ রয়েছে।

ইত্তেফাক/ইউবি