ঢাকার কোতোয়ালি থেকে এবং গাজীপুরের জয়দেবপুর থেকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (নব্য জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মো. সালেক ওরফে আবু সালেক ও মো. আসলাম উদ্দিন। গত সোমবার ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিআই) বিভাগ এবং এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।