বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে নাহিদ হাসান (২৬) নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার শাকপালা এলাকার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ একই উপজেলার ফুলতলা এলাকার পূর্বপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।  

জানা গেছে, রাতে পাওনা টাকা আনতে নাহিদ ওই এলাকায় গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্বশত্রুতা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এএম