বীর উত্তম সি আর দত্ত'র মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

এক শোকবার্তায় সি আর দত্ত'র  আত্মার শান্তি  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে বীর উত্তম সি আর দত্ত'র অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ইত্তেফাক/জেডএইচডি