পুলিশের গুলিতে প্যারালাইজড হয়ে গেছেন সেই মার্কিন যুবক

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পুলিশের গুলিতে আহত হওয়া কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাকের কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানিয়েছেন তারা বাবা।  মার্কিন সংবাদমাধ্যম শিকাগো সানটাইমসকে জবের বাবা এমনটি জানান।

 হাসপাতালে ছেলেকে দেখতে যাওয়ার পথে জবের বাবা জানান, তার ছেলের শরীরে আটটি ক্ষত হয়েছে। জবের এই প্যারালাইজড চিরস্থায়ী হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তার বাবা।  তিনি বলেন, আমি মাস্ক পরেই আমার ছেলেকে চুমু দিতে চাই। প্রথমে আমি তাকে স্পর্শ করতে চাই।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গত রবিবার উইসকনসিনের কেনোশা শহরে ২৯ বছর বয়সী ব্ল্যাক যখন একটি গাড়িতে ঢোকার চেষ্টা করছেন, তখন তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে। এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারো প্রতিবাদ শুরু হয়। 

চলতি বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। পরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জোয়ার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/এআর