মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ২১ জন আটক করেছে র্যাব।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত জেলার কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যা ব সদস্যরা। অভিযানে মাদক সেবনের সময় ১৮ জন ও জুয়ার আসর থেকে তিন জনকে আটক করা হয়। পাঁচবিবি উপজেলার আটাপাড়া, রামচন্দ্রপুর এবং উচনা এলাকায় মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করা হয়।
আটকরা হচ্ছেন, মেহেদী হাসান (৩২), হামিদুল ইসলাম (১৮), দুখু মিয়া (২২), নাজিম উদ্দিন সরকার (৬০), খায়রুল (৩৫), বেলাল (২১), সামসুজ্জামান (৩২), আবদুস সবুর (২৯), জুলফিকার আলী রক্তিম (৩৫), মাসুদ রানা (২৭), মোঃ বাবুল (৫৫), সেকান্দার আলী (৫৫), রহিদুল ইসলাম (৩৮), মোহাব্বর হোসেন (৪২), মেহেদী হাসান (২০), জামাল উদ্দিন (৫৭), রায়হান (১৮) ও আলামিন (২০)। অপরদিকে, কালাই উপজেলার পুনট উপ স্বাস্থ্য কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা জুয়ার আসর থেকে ৩ জনকে হাতে নাতে আটক করে। এরা হচ্ছে আব্দুল আলীম (১৮), বজলুর রশিদ (৩৫) ও আফসার আলী (৩৬)।
ইত্তেফাক/এমআরএম