মসজিদে হামলা : খুনিকে ক্ষমা করবো না , বললেন নিহত শিশুর বাবা

গত বছর  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষের সঙ্গে নিহত হন  তিন বছরের শিশু মুকাদ ইব্রাহিম।  ওই হামলায় সর্বকনিষ্ঠ ভুক্তভোগী  শিশু মুকাদ ইব্রাহিমের বাবা আদেল ইব্রাহিমের বাবা জানিয়েছেন,   অভিযুক্ত  ব্রেন্টন টারান্টকে কখনো ক্ষমা করবেন না তিনি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আদালতে মসজিদে হামলাকারীর সাজার শুনানিতে বুধবার তিনি এমনটি বলেন।    

শুনানিতে আদেল ইব্রাহিম দিরিয়ে বলেন, মনে রেখো পরকালে তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে এবং এটা তোমার কারাবন্দি জীবন থেকে আরো ভয়াবহ হবে। তুমি যা করেছো এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। 

এই হামলায় আরেক নিহত ব্যক্তি হাজী দাউদ নবীর ছেলে আহাদ নবী শুনানিতে বলেন, যখন তুমি কারাগারে থাকবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি দোযখে আছো এবং তোমার জন্য আগুন অপেক্ষা করছে। 

 মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবাদের একটি অভিযোগে অস্ট্রেলিয়ান  নাগরিক ব্রেন্টন টারান্ট দোষী সাব্যস্ত হয়েছে। উনত্রিশ বছরের ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে, যেখানে কোনরকম প্যারোলের সুযোগ থাকবে না। নিউজিল্যান্ডে এর কাউকে এরকম সাজা দেয়া হয়নি। এএফপি। 

ইত্তেফাক/এআর