আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের কাবুলের উত্তরের একটি শহরে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যার ফলে ধসে পড়েছে কয়েকশ’ ঘরবাড়ি। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চারিকার নগরীতে মৃতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। রাতভর প্রবল বর্ষণের কারণে নগরীতে আকস্মিক বন্যার দেখা দেয়।

পারওয়ান প্রদেশের স্থানীয় সরকার হাসপাতাল বন্যায় প্রাণ হারানো ১৭ জনের লাশ গ্রহণের খবর নিশ্চিত করেছে।

ইত্তেফাক/জেডএইচডি