বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ এর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।
আরও পড়ুন: ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগ
ইলিয়াছ আহমেদ চৌধুরী কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে বুধবার বেলা ১১ টার দিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। সকাল থেকে বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে উত্তাল হয়ে উঠে পদ্মা। বেলা ১১ টার দিকে বাতাসের মাত্রা বেড়ে গেলে ঝুঁকি এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
ইত্তেফাক/এএএম