ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে নুর ইসলামকে (২৫) পুলিশ পৃথক অপহরণ, ধর্ষণ ও শ্লীলতাহানি মামলায় গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ঝাপরটলা গ্রামের এক কিশোরীকে (১৩) প্রায় ৩ মাস আগে মাসুম আলী সম্পর্কের জের ধরে ঝাপরটলা স্কুলের পাশে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে মাসুম পালিয়ে যায়।
এ ঘটনায় তার বাবা সামাদ বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
অপরদিকে উপজেলার ভান্ডারা গ্রামের আজিজুর রহমানের ছেলে নূর ইসলাম পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পাঁচঘরিয়া গ্রামের এক মেয়েকে (১৪) পূর্ব পরিচয়ের সূত্র ধরে মীরডাঙ্গী ব্রিজে ডেকে নেয়। মেয়েটিকে সে ফুসলিয়ে ঢাকায় নিয়ে যায়। কয়েকদিন পর ঢাকা থেকে ঐ মেয়েকে সঙ্গে নিয়ে নূর ইসলাম পশ্চিম বনগাঁ মাদ্রাসার কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে ফিরে গেলে তার বাবা আব্বাস আলী বাদী হয়ে জেলা আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এ দুই মামলার প্রেক্ষিতে পুলিশ গত ২৫ আগস্ট মঙ্গলবার রাতে মাসুম আলী ও নূর ইসলামকে গ্রেফতার করে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা তারেকুল তৌফিক ও আব্দুল মোমীন এ তথ্য নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএএম