মাদারীপুর প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো মো. আ. গফুর খান সড়কের নামফলক ভেঙে ও মুছে ফেলার প্রতিবাদে বুধবার জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নিকট স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন স্থানে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্থাপনা ও সভাসমাবেশে আঘাত করছে, যা আমাদের চেতনায় আঘাত হানার শামিল।