মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
এলপি গ্যাসের সিলিন্ডার বেশি দামে বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙ্গা এলাকায় বুধবার এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জনসাধারণের সুবিধার জন্য সরকার খোলাবাজারে বিভিন্ন দোকানে বিভিন্ন কোম্পানির নামে ১২ কেজি ওজনের এলপি গ্যাসের সিলিন্ডার ৬০০ টাকা নির্ধারণ করে বিক্রির নির্দেশনা দিয়েছেন।