স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পাওনা টাকা আনতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক তরুণ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকা থেকে ঐ তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, নাহিদ বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতিতে সাবঠিকাদারি করতেন। তার সঙ্গে শাকপালা এলাকার রাসেল নামের একজনের লেনদেন ছিল। বেশকিছু টাকা পাওনা ছিল রাসেলের কাছে। মঙ্গলবার রাতে সেই টাকা দেওয়ার কথা বলে নাহিদকে ফুলতলা থেকে শাকপালায় ডেকে নেন রাসেল। রাত ৯টার দিকে শাকপালা পশ্চিমপাড়ার নির্জন স্থানে নাহিদের রক্তাক্ত লাশ পাওয়া যায়।