আশুরায় তাজিয়া মিছিল নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি

আগামী ৩০ আগস্ট রবিবার পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া, শোক অথবা পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরো জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম পাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।