ফিরেছেন মুমিনুলদের ফিজিও, ট্রেনার

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর। বিমানের ফ্লাইটপ্রাপ্তি সাপেক্ষে ফিরবেন এই প্রোটিয়া কোচ। অবশ্য ইতিমধ্যে জাতীয় দলের ট্রেনার ও ফিজিও ঢাকায় চলে এসেছেন। করোনাকালে এই প্রথম দুই বিদেশি কোচ ফিরলেন ঢাকায়। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রেনার ট্রেভর নিক লি ২৫ আগস্ট ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ২০ আগস্ট ঢাকা ফিরেছেন। রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন তারা। কোয়ারেন্টাইন শেষে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেবেন কোচিং স্টাফের দুই সদস্য।