এরদোয়ানের স্ত্রীর সঙ্গে দেখা করে সমালোচনার মুখে আমির খান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রীর সঙ্গে দেখা করায় সমালোচনার মুখে পড়েছেন বলিউডের সুপারস্টার আমির খান। তুরস্কে শুট্যিং করতে গিয়ে দেশটির ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে সেই ছবি টুইট করেন এরদোয়ানের স্ত্রী। বলিউড সুপারস্টারের সঙ্গে দেখা করতে পেরে দারুণ উচ্ছ্বসিত বলেও জানান তুর্কি ফার্স্ট লেডি। একটি সিনেমার জন্য তুরস্কে রয়েছেন আমির খান এবং তার শুটিং টিম। আমির খানের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভারতের সঙ্গে বিরোধ থাকা দেশগুলোর সঙ্গে সব সময়ই বন্ধুত্ব করতে কার্পন্য করেন না। রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে গণমাধ্যমেও এই ইস্যুতে আমিরের সমালোচনা হচ্ছে। -বিবিসি