বরগুনায় গেল ২৪ ঘণ্টায় ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু, তার স্ত্রীসহ ১০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ৮৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুবরণকারী ব্যক্তির বাড়ি সদর উপজেলার চরকলোনি এলাকায়। এ নিয়ে জেলায় মোট ১৮ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৬৩৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৭৭জন। এ যাবৎ নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪শ ৮৯ টির মধ্যে ফলাফল এসেছে ৪ হাজার ৪শ ৪৩ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুনঃ সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৪শ ৭৪ জন।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭ জন ,আমতলীতে ২ জন এবং বামনায় ১ জন রয়েছেন।
জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমএএম