নারীদের ভোটাধিকারে শত বছর পার করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার দেওয়ার ১০০ বছর পূর্তি হয়েছে। গতকাল ২৬ আগষ্ট দেশটিতে এ উপলক্ষ্যে ভার্চুয়ালি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে দিবসটি পালিত হয়। ১৯২০ সালের ২৬ আগষ্ট মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। যদিও কৃষ্ণাঙ্গ নারী এবং পুরুষরা ভোটাধিকার পান ১৯৬৫ সালে। প্রতি বছর দিবসটি যুক্তরাষ্ট্রে ‘নারীর সমতা দিবস’ হিসেবে পালিত হয়। -রয়টার্স