রাঙ্গাকে অব্যাহতি, নতুন সভাপতি সাদ

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়ে রংপুর সদর আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে নতুন সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ১৩ মে ২০১৫ সাল জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় সংসদ সদস্য হিসেবে এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়।

উলে¬খ্য, রংপুর সদর আসনের সংসদ সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আস ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পর রংপুর সদর আসন শূন্য হয়ে যাওয়ায় গঙ্গাচড়ার সাংসদ মসিউর রহমান রাঙ্গাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়ে ছিলো।

ইত্তেফাক/এসি