কালিহাতীর পুংলি সেতুর এপ্রোচ রোডে ধস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি সেতুর এপ্রোচ সড়কে ধস দেখা দিয়েছে।  বুধবার বিকেলে থেকে এই ভাঙন শুরু হয়। এতে সেতুর এপ্রোচ রোডের ১৫ মিটার অংশ ইতিমধ্যে ধসে গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, নদীর পানি কমতে থাকায় সেতুর দক্ষিণ পাশের এপ্রোচ রোডে ভাঙন দেখা দেয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য প্রতি বছরই এই ধস দেখা দেয় বলেও জানান তারা।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন,  মহাসড়কের উন্নয়নের কাজ একটা প্রজেক্টের অধীনে রয়েছে। তাদেরকে জানানোর পর তারা বৃহস্পতিবার সকাল থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো ) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাস বলেন,বিষয়টি আমি অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম