ট্যালেন্ট খুঁজতে ফিফার উদ্যোগ

বাংলাদেশের ফুটবলে প্রতিভাবান খেলোয়াড়, কোচ খুঁজতে সহায়তা করছে ফিফা। প্রতিভাবানদের কীভাবে চিহ্নিত করতে ফিফা এরই মধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ কীভাবে ট্যালেন্ট হান্ট করবে তা নিয়ে কাজ করছে ফিফা। বাংলাদেশ যদি সঠিক পথে হাঁটে তাহলে আরো সুনিপুণভাবে কাজ করার পরামর্শ দেবে ফিফা। আর যদি ফিফা দেখে ট্যালেন্ট হান্ট করার প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না, তাহলে ফিফা রোডম্যাপ দেবে। ফিফার হাইপারফরম্যান্স বিশেষজ্ঞ মারকুস কেয়ান এবং হাইপারফরম্যান্স ম্যানেজার মোয়াজ আওয়াদেল করিম বাফুফের সঙ্গে কাজ করছেন। এরই মধ্যে তারা টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন। নারী ফুটবল কোচ গোলাম রাব্বানী ছোটন, সুইনু প্রু মারমা, বাফুফের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে বৈঠক হবে। বাফুফে জানিয়েছে, ফিফা ট্যালেন্ট ডেভেলপম্যান্ট ইকোসিস্টেম অ্যানালাইসি প্রোগ্রামের আওতায় এই সেমিনার চলছে।