নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় জরিমানা

নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারির খাদ্যপণ্য। ব্যবহার করা হচ্ছে পোড়া পামঅয়েল, মানবদেহের জন্য ক্ষতিকর নিম্নমানের রং। উত্পাদন হওয়া পণ্যের প্যাকেটে লেখা ছিল অগ্রিম তারিখ। প্রতিষ্ঠানটিতে ছিল না কোনো পণ্যের মূল্য তালিকা। বুধবার বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় পৌর শহরের একটি বেকারিতে নোংরা পরিবেশে মানহীন পণ্য উত্পাদন, পোড়া তেল ও ক্ষতিকর রং ব্যবহারে বিষয়টি ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।